ঢাকাThursday , 26 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৬০ বিলিয়ন ডলারের সম্পদ চুরি করেছেন সালেহ

Link Copied!

Ali-Abdullah-Salehআন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ ৩২ থেকে ৬০ বিলিয়ন ডলার মূল্যের সম্পদ আত্মসাৎ করেছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি ৩৩ বছর ধরে ক্ষমতায় থাকাকালীন সময়ে দুর্নীতির মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছিলেন বলে জাতিসংঘ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন সালেহ।
বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক প্রতিবেদনে বলা হয়েছে, আবদুল্লাহ সালেহ দুর্নীতির মাধ্যমে অর্জিত এসব অর্থ কমপক্ষে ২০টি দেশে জমা রেখেছেন। এসব সম্পদের মধ্যে বাড়ি, নগদ অর্থ, ব্যবসায়িক অংশীদারিত্ব, সোনা ও অন্যান্য মূল্যবান সম্পদ রয়েছে। তিনি যেসব ব্যবসায়ীর সহায়তায় এসব অর্থ পাচার করেছেন  তাদের ওপর তদন্ত শুরু করেছে জাতিসংঘের একটি দল।
গত নভেম্বরে সালেহ’র সম্পদ বাজেয়াপ্ত করাসহ তার ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ। এর আগে ইয়েমেনে  শান্তি প্রক্রিয়ায় বাধা দেয়া বিশেষ করে শিয়াপন্থি হুথি বিদ্রোহীদের সমর্থন করায় সালেহকে কালো তালিকাভুক্ত করেছিল নিরাপত্তা পরিষদ। ২০১২ সালে এক গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগে বাধ্য হয়েছিলেন সালেহ।
নিরাপত্তা পরিষদের ওই প্রতিবেদনে বলা হয়েছে, তেল ও গ্যাসের ওপর করা বিভিন্ন চুক্তি, সরকারি তহবিল আত্মসাৎ এবং অন্যান্য সরকারি খাত থেকে এই বিপুল পরিমাণ সম্পদ হাতিয়ে নিয়েছিলেন ইয়েমেনের এই সাবেক শাসক। এসব দুর্নীতির মাধ্যমে সালেহ গত তিন দশক ধরে বছরে ২ বিলিয়ন বা ২শ কোটি ডলার আয় করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নিরাপত্তা পরিষদের বিশেষজ্ঞরা বলছেন, সালেহ’র দুর্নীতির ওপর তদন্তকারী প্যানেলের সঙ্গে কথা বলার সময় ইয়েমেনের অধিকাংশ সরকারি কর্মকর্তা তার চুরিকৃত তহবিল দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। তারা মনে করছেন, এসব অর্থ দেশের অর্থনৈতিক সঙ্কট দূর করতে সহায়তা করবে।