ঢাকাMonday , 17 June 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদের দিন যেসব এলাকায় ভারি বৃষ্টির সম্ভাবনা

Link Copied!

বর্ষা মৌসুমের শুরুতেই সোমবার (১৭ জুন) সারাদেশে পালিত হবে ঈদুল আজহা বা কোরবানির ঈদ। ওইদিন ঈদ জামাত কিংবা পশু কোরবানির সময় বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে সকলের মধ্যে রয়েছে এক ধরনের দু:শ্চিন্তা।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ঈদের আগের দিন রোববার (১৬ জুন) দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হবে। এছাড়া ঈদের দিন অর্থাৎ সোমবার দেশের কয়েকটি বিভাগে ভারি কিংবা অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ঈদের দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, এবং চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস বলছে, রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় দমকা বাতাসসহ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওই তিন বিভাগের ৭৫ থেকে শতভাগ জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতিভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।