ঢাকাFriday , 14 June 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে কাজ করছে পুলিশ: আইজিপি

Link Copied!

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে ও যানজট স্বাভাবিক রাখতে পুলিশের সব ইউনিট একযোগে কাজ করছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
তিনি আরও বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ও দুর্ঘটনা রোধে মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল করতে দেওয়া হবে না।
শুক্রবার (১৪ জুন) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
এ সময় আইজিপি বলেন, দেশবাসীর স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে র‌্যাব, হাইওয়ে পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, রেলওয়ে পুলিশ, নৌ পুলিশ, এপিবিএন, জেলা পুলিশসহ পুলিশের অন্যান্য ইউনিট একযোগে কাজ করছে।
পুলিশ সদস্যরা নিজেদের ঈদ ত্যাগ করে জনগণের আনন্দ নিশ্চিত করাকে নিজেদের আনন্দ বলে মনে করেন।
তিনি বলেন, ‘সেবা পুলিশের উৎসব, সেবাই পুলিশের আনন্দ।’
এ সময় তিনি আরও বলেন, কেউ এক হাট থেকে অন্য হাটে কোরবানির পশু নেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শনকালে আইজিপির সঙ্গে আরও ছিলেন- অতিরিক্ত আইজিপি (অপরাধ ও অভিযান) মো. আতিকুল ইসলাম, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি মো. শাহাবুদ্দিন খান, ডিআইজি মাহফুজুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবুল আলম, গাজীপুরের জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলম, ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এবং অন্যান্য কর্মকর্তারা।