ঢাকাThursday , 13 June 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেনাবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান

Link Copied!

নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি বৃহস্পতিবার (১৩ জুন ) সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান সেনাসদরে পৌঁছালে সেনাবাহিনী প্রধান তাঁকে স্বাগত জানান।
সাক্ষাতকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও বাহিনীদ্বয়ের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেনাবাহিনী প্রধান তাঁর সাথে সাক্ষাৎ করার জন্য নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান’কে ধন্যবাদ জানান। সাক্ষাতের পূর্বে, সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল নবনিযুক্ত বিমান বাহিনী প্রধানকে গার্ড অব অনার প্রদান করে।