ঢাকাThursday , 13 June 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে কন্টিনজেন্ট সদস্যদের প্রতিস্থাপন করছে বিমান বাহিনী

Link Copied!

বাংলাদেশ বিমান বাহিনী মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (এমআইএনইউএসসিএ), বিএএনএএমইউএইচইউ-৪ কন্টিনজেন্টের ১২৫ জন সদস্য প্রতিস্থাপন করতে যাচ্ছে।
বৃহস্পতিবার (১৩ জুন) বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন বিমান বাহিনী সদর দপ্তরে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রগামী কন্টিনজেন্টের (বিএএনএএমইউএইচইউ-৫) সদস্যদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমান বাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার জন্য কন্টিনজেন্ট সদস্যদের প্রতি আহ্বান জানান।
তিনি মিশনের সাফল্য কামনায় আয়োজিত এক বিশেষ মোনাজাতে অংশ নেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিমান বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, ঢাকাস্থ এয়ার অধিনায়ক এবং বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনীর সমরাস্ত্র ব্যবহারে সক্ষম এবং নাইটভিশন প্রযুক্তি সমৃদ্ধ ৩টি এমআই-১৭১ হেলিকপ্টার ও বিভিন্ন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে এমআইএনইউএসসিএ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিযুক্ত রয়েছে।
বিএএনএএমইউএইচইউ-৫ কন্টিনজেন্টের নেতৃত্বে থাকবেন এয়ার কমডোর মোহাম্মদ মাহফুজ উদ্দীন।
১৭ জুন কন্টিনজেন্টের সদস্যরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর হতে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের উদ্দেশে যাত্রা করবেন।