ঢাকাThursday , 13 June 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডে মাল্টিপারপাস শেড ‘হল ৪৬’ উদ্বোধন করেছেন সেনাপ্রধান

Link Copied!

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ঢাকা সেনানিবাসস্থ ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের নতুন মাল্টিপারপাস শেড ‘হল ৪৬’ এর উদ্বোধন করেন।
বৃহস্পতিবার (১৩ জুন) উদ্বোধন হওয়া মাল্টিপারপাস শেডটি জাতীয় ও সেনাবাহিনী পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানসহ যেকোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রশিক্ষণ ও অন্যান্য প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত হবে।
হলটির সঠিক ব্যবহার নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়েছেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ, সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কর্মকর্তা, জেসিও ও অন্যান্য পদবির সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।