নিজস্ব প্রতিবেদক : প্রথমবারের মত কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার পরিমান ২৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এ যাবৎ এটাই সর্বোচ্চ পরিমান রিজার্ভ বলে জানা গেছে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ম. মাহফুজুর রহমান বলেন, রপ্তানি আয়, প্রবাসীদের রেমিটেন্স প্রবাহ স্থিতিশীল থাকাই রিজার্ভ একটি মাইলফলকে পৌঁছেছে। ২৩ বিলিয়ন ডলারের এ রিজার্ভ সাত মাসেরও বেশি আমদানি দায় মেটানো সম্ভব।
এর আগে গত ৭ আগস্ট প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকে রক্ষিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ দুই হাজার ২২ বিলিয়ন ডলার অতিক্রম করে।

