ঢাকাTuesday , 11 June 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খানকে এয়ার মার্শালের র‌্যাঙ্ক ব্যাজ পড়ানো হয়েছে

Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে গণভবনে বাংলাদেশের নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খানকে ‘এয়ার মার্শাল’ র র‌্যাঙ্ক ব্যাজ পরানো হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান নতুন বিমান বাহিনী প্রধানকে এয়ার মার্শালের র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।
গত ২৬ মার্চ এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খানকে এয়ার মার্শাল পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
১১ জুন (মঙ্গলবার) থেকে তিনি তিন বছরের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
বিদায়ী বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নানের স্থলাভিষিক্ত হলেন হাসান মাহমুদ।