ঢাকাTuesday , 11 June 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোজাম্বিকে সড়ক দুর্ঘটনায় নিহত ২২

Link Copied!

মোজাম্বিকের মধ্যাঞ্চলে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ অন্তত ২২ জন নিহত হয়েছে। দেশটির মধ্যপ্রদেশ সোফালায় রোবরার রাতে মালবাহী ট্রাকের সাথে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।
সরকারি রেডিও মোজাম্বিকের খবরে বলা হয়েছে, দুর্ঘটনায় ৪৮ জন আহত হয়েছে।
বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন, বাসটি খুব দ্রুত গতিতে চলছিল। মালবাহী ট্রাকের সাথে ধাক্কা খেয়ে বাসটি নদীতে পড়ে যায়। বাসটিতে ৭০ জনেরও বেশি যাত্রী ছিল। এটি দোন্দো জেলার মুটুয়া থেকে সোফালার রাজধানী বেইরা যাচ্ছিল। দুর্ঘটনার তদন্ত চলছে।
মোজাম্বিকের প্রেসিডেন্ট ফিলিপ ন্যুসি হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে তিনি দ্রুত গতিতে বাস চালানোর নিন্দা করেন।