ঢাকাThursday , 26 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সংসদে দুর্নীতি নিয়ে ঝাল মিটিয়ে অালোচনা হোক

Link Copied!

badiuzzamanনিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ বদিউজ্জামান বলেছেন, ‘আমাদের পার্লামেন্টে দুর্নীতি নিয়ে আলোচনা করা উচিৎ। আমাদের পার্লামেন্টে সব বিষয় নিয়ে আলোচনা হলেও দুর্নীতি নিয়ে আলোচনা করা হয় না। তারা বাইরে থেকে বলেন যে আমরা এটা করি না, ওটা করি না। তাদের ঝাল মিটিয়ে তারা সংসদে দুর্নীতির ব্যাপারে আলোচনা করুক। সর্বোপরি সংসদে আলোচনার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধে সারাদেশ একটি প্রভাব করতে পারে।’
বৃহস্পতিবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় (সিএজি), দুর্নীতি দমন কমিশন (দুদক), তথ্য কমিশন ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধি করতে যৌথ মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
দুদক চেয়ারম্যান বলেন, ‘সব দলই ক্ষমতায় আসার আগে বা নির্বাচনের ইশতেহারে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। কিন্তু ক্ষমতায় আসার পর আবার তারাই দুর্নীতি করে।’
বদিউজ্জামান বলেন, ‘রাজনৈতিক এবং মানুষের ব্যক্তিকেন্দ্রিক সদিচ্ছা থাকলে দুর্নীতি দমন করা সম্ভব। আর এ সদিচ্ছা থাকলে দুর্নীতি দমনে আইনের প্রয়োজন হতো না।’