ঢাকাSaturday , 1 June 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘রেল বন্ধ করে বাসমালিকদের সুযোগ দেওয়া বিকৃত মানসিকতার পরিচয়’

Link Copied!

ট্রেন বন্ধ রেখে বাস মালিকদের সুবিধা দেব এটা বিকৃত মানসিকতার পরিচয়। রেলকে ব্যবহার করে কেউ সুবিধা নেবে এটা হতে দিতে আমরা রাজি না বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম।
শনিবার (১ জুন) দুপুরে পাংশা উপজেলায় কৃষি মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, সবার সহযোগিতা ও দোয়ায় গত ঈদের মতো এবারও ভালোভাবে মানুষকে বাড়ি পৌঁছে দিতে পারব। গত ঈদে মানুষ যেমন বাহবা দিয়েছে এবারও বাহবা ধরে রাখতে পারব। বরাবরের মতো রেলের সব ধরনের ব্যবস্থা থাকবে, ঈদের আগে তিন দিন থাকবে কোরবানির পশু বহনের বিশেষ ক্যাটল ট্রেন।
তিনি বলেন, কিছু মানুষ আছে যাদের সফলতা ভালো লাগে না, যারা উন্নয়ন চোখে দেখে না, তাদের নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই।