ঢাকাThursday , 23 May 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহজালাল বিমানবন্দরে ৫ কোটি টাকার স্বর্ণ জব্দ

Link Copied!

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫ কেজি ৩৩৬ গ্রাম স্বর্ণ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা সংস্থা।
বৃহস্পতিবার ( ২৩ মে ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুবাই থেকে ঢাকায় আসা ফ্লাই দুবাই এয়ারলাইন্সের সকাল ৭টার ফ্লাইটে ২ জন যাত্রীর মাধ্যমে স্বর্ণ চোরাচালান হতে পারে এমন গোপন তথ্য পায় সংশ্লিষ্ট বিভাগ। পরবর্তীতে লিউ ঝংলিয়াং এবং চেং গ্যাং নামের ২জন বিদেশি যাত্রীর কাছ থেকে ৩টি চার্জার লাইটের ভেতর থেকে ৪৬ পিস স্বর্ণবার উদ্ধার করা হয়।
জব্দকৃত স্বর্ণের মোট ওজন ৫ কেজি ৩৩৬ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ১ লাখ ৫৮ হাজার টাকা। আটককৃত স্বর্ণবারগুলো ঢাকার কাস্টমস হাউসে মূল্যবান শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে। আটককৃত যাত্রীদের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।