ঢাকাWednesday , 22 May 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চাকরি ছাড়লেন ৪ সহকারী পুলিশ সুপার

Link Copied!

চাকরি ছাড়লেন বিসিএস পুলিশ ক্যাডারের ৪০তম ব্যাচের চারজন সহকারী পুলিশ সুপার (এএসপি)। তারা শিক্ষানবিশ হিসেবে রাজশাহীতে প্রশিক্ষণরত আছেন।
চাকরি ছেড়ে দেওয়া ৪ জন হলেন, মো. মেহেদী হাছান পাটোয়ারী, মো. ঝন্টু আলী, তাসওয়ার তানজামুল হক ও আমিনুল ইসলাম।
জানা গেছে, ৪ জন এএসপির আবেদনের প্রক্ষিতে গত (২৭ এপ্রিল) তাদের অব্যাহতি দেওয়া হয়।
এরপর গত (১৬ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনটি মঙ্গলবার (২১ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এই ৪ কর্মকর্তা কেন চাকরি ছেড়েছেন তার কারণ প্রজ্ঞাপনে জানানো হয়নি।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৪০ তম বিসিএস (পুলিশ) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত চার শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের আবেদনের প্রেক্ষিতে তাদের নামের পার্শ্বে বর্ণিত তারিখ থেকে (২৭ এপ্রিল) চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হলো। তারা হলেন- বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় প্রশিক্ষণরত মো. মেহেদী হাছান পাটোয়ারী, মো. ঝন্টু আলী, তাসওয়ার তানজামুল হক এবং আমিনুল ইসলাম। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।