ঢাকাMonday , 20 May 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজউকের কর্মকর্তা-কর্মচারীরা ঢাকার বাইরেও বদলী হবেন

Link Copied!

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তা-কর্মচারীদের দেশের যে কোনো উন্নয়ন কর্তৃপক্ষে বদলি করা যাবে বলে এক নোটিশ জারি করেছে সংস্থাটি। এখন থেকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, চট্রগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষে বদলি করা যাবে।
সোমবার (২০ মে) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে রাজউকের পরিচালক (প্রশাসন) মমিন উদ্দিন এই নোটিশ জারি করেন। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের এক ধারার ওপর ভিত্তি করে গত (১৬ মে ) এ বিষয়ে নোটিশ জারি করেন রাজউক পরিচালক (প্রশাসন)।
রাজউকের পরিচালক (প্রশাসন) মমিন উদ্দিন সেই নোটিশে উল্লেখ করেন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৩ এর ৪০ ধারায় আন্তঃকর্তৃপক্ষ বদলির বিষয়টি স্পষ্ট করা হয়েছে। সেখানে ধারা ৪০ অনুযায়ী আন্তঃকর্তৃপক্ষ বদলি, সরকার জনস্বার্থে, কর্তৃপক্ষ এবং অন্যান্য কর্তৃপক্ষের কর্মচারীদের এক কর্তৃপক্ষ হতে অন্য কর্তৃপক্ষে বদলি করতে পারবে।