আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে বুধবার তুষার ধসের ঘটনায় বহু প্রাণহানি হয়েছে বলে আল জাজিরা জানিয়েছে। তবে স্থানীয় কর্মকর্তা নিহতদের সংখ্যা ৩০ বলে উল্লেখ করেছেন।দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় পাঞ্জশির উপত্যকায় বুধবারের এই ধসে ৬০টি বাড়ি বিধ্বস্ত হয়েছে।
ওই অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আবদুল রহমান কাবেরি সংবাদ সংস্থা এপিকে জানিয়েছেন, ওই ঘটনায় কমপক্ষে ৩০ জন প্রাণ হারিয়েছে। তবে নিতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।। এছাড়া এতে আরো ৬০টি বাড়ি ধ্বংস হয়েছে।
এদিকে বুধবারের ওই দুর্যোগের পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। স্থানীয় লোকজন খালি হাতেই জীবিতদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আফগানিস্তানের পাহাড়ি অঞ্চলগুলোতে প্রায়ই তুষার ধসের ঘটনা ঘটে থাকে।

