আন্তর্জাতিক ডেস্ক : আগামী মাসের ৩ তারিখে ইসলামাবাদ সফরে আসছেন ভারতের নতুন পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর। বুধবার ভারত সরকার পাকিস্তানকে এ তথ্য দিয়েছে বলে ডন পত্রিকা জানিয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাসনিম আসলামের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, আগামী মঙ্গলবার দু দিনের এক সফরে ইসলামাবাদ আসছেন জয়শঙ্কর।সফরকালে তিনি পাকিস্তানের পররাষ্ট্র সচিব আজিজ আহমেদ চৌধুরীর সঙ্গে বৈঠক করবেন। দুই কর্মকর্তা সিমলা চুক্তিসহ দ্বিপাক্ষিক নানা ইস্যু নিয়ে আলোচনা করবেন। তাদের আলোচনায় জম্মু-কাশ্মীর ইস্যুটিও স্থান পাবে বলে ডন জানিয়েছে।
চলতি মাসের গোড়ার দিকে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ফোন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তখন তিনি জয়শঙ্করের এই সফরের কথা জানিয়েছিলেন। পাস্তিান সফরের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সফর শুর করতে যাচ্ছেন ভারতের নতুন পররাষ্ট্র সচিব।

