ঢাকাWednesday , 25 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রসূতির ক্ষত সেলাই করলো সুইপার!

Link Copied!

Proআন্তর্জাতিক ডেস্ক : ভারতে সন্তান প্রসবের পর এক প্রসূতিকে টেবিলে ফেলে রেখে তাড়াহুড়ো করে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে যান কর্তব্যরত চিকিৎসক। তখন হাসপাতালের এক সুইপার ওই নারীর ক্ষতে সেলাই করেন। শুক্রবার উড়িষ্যা রাজ্যের জগৎসিংপুর জেলার কুজাং এলাকার এক স্বাস্থ্যকেন্দ্রে এই ঘটনা ঘটে। খবর- দ্য হিন্দু।
জেলার প্রধান চিকিৎসা কর্মকর্তার পাঠানো এক প্রাথমিক প্রতিবেদনের বরাত দিয়ে  পত্রিকাটি জানায়,  শুক্রবার ওই স্বাস্থ্যকেন্দ্রের অপারেশন থিয়েটারে সন্তান প্রসব করেন এক নারী। কিন্তু গাইনোলজির সার্জন প্রমোদ কুমার নায়েক তার চিকিৎসা শেষ না করেই অন্য রুগিনীকে দেখতে তাড়াহুড়ো করে চলে যান। তখন সেখানকার এক সুইপার ওই নারীর ক্ষত সেলাই করেন।
এ সম্পর্কে জগৎসিংপুর জেলার প্রধান চিকিৎসা কর্মকর্তা বিনোদ বিহারী মোহাপত্র সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ওই প্রসূতির নর্মাল ডেলিভারি হয়েছিল। ফলে তার খুব বেশি সেলাই করতে হয়নি। ’ তিনি আরো জানান, ওই সুইপার অস্ত্রেপচারের রুগীদের সেলাই কাজে অভ্যস্ত এবং কেবল গাইনি নয়, সে প্রায়ই অন্য বিভাগের চিকিৎসকদেরও সাহায্য করে থাকেন।
ওই প্রসূতির স্বজনদের দায়েরকৃত অভিযোগের পরিপ্রেক্ষিতে এই প্রতিবেদন তৈরি করেছেন জেলার প্রধান চিকিৎসা কর্মকর্তা। তিনি এখন এই অভিযোগের সত্যতা যাচাই করে দেখছেন। অভিযোগ প্রমাণিত হলে, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানা গেছে।
তবে সুইপার সেলাই করলেও ওই নারীর কোনো সমস্যা হয়নি- তিনি এখন সুস্থ আছেন। জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা বিনোদ বিহারী।