ঢাকাThursday , 16 May 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গুলিবিদ্ধ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো শঙ্কামুক্ত

Link Copied!

গুলি করে হত্যাচেষ্টায় গুরুতর আহত স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর বর্তমান অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন দেশটির উপ প্রধানমন্ত্রী। ঘটনাস্থল থেকে আটক হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে পুলিশ।
গুরুতর আহত স্লোভাক প্রধানমন্ত্রীকে হাসপাতালে নিলে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারের পর চিকিৎসকদের বরাত দিয়ে দেশটির উপ প্রধানমন্ত্রী টমাস তারাবা জানান, শঙ্কামুক্ত হয়েছেন ফিকো। রাজধানী ব্রাটিসলাভার একটি হাসপাতালে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে।
ফিকোকে লক্ষ্য করে ছোঁড়া ৫টি গুলির মধ্যে দু’টি পাকস্থলী ও হাড়ের সংযোগস্থলে বিদ্ধ হয়। রাজধানী থেকে ১৯০ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলের শহর হ্যান্ডলোভায় সরকারি বৈঠক শেষে গাড়িতে ওঠার আগে উৎসুক জনতার মধ্য থেকে একজন গুলি করে। পুলিশ জানিয়েছে, ৭১ বছর বয়সী হামলাকারী শপিং মলের সাবেক নিরাপত্তা কর্মী।