ঢাকাMonday , 13 May 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডাকাতিয়া নদীতে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা জব্দ

Link Copied!

চাঁদপুরের ডাকাতিয়া নদীতে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা জব্দ করে কোস্ট গার্ড ।
সোমবার ১৩ মে বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি দল ১৩ মে সোমবার আনুমানিক সকাল ০৮৪০ ঘটিকায় চাঁদপুর জেলার ডাকাতিয়া নদীর মোহনা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন চাঁদপুর হতে শরীয়তপুরগামী একটি যাত্রীবাহী ট্রলার তল্লাশীকালে উক্ত ট্রলারে একটি সন্দেহজনক ব্যাগ দৃষ্টিগোচর হয়। অতঃপর ব্যাগটি তল্লাশি করে ৬ কেজি গাঁজা জব্দ করা হয়।
তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত গাঁজা নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।