ঢাকাSaturday , 11 May 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ সংবাদপত্র শিল্প পরিষদের ১৪ দফা দাবী উত্থাপন ; কোটি কোটি টাকা বিনিয়োগ করেও সংবাদপত্র শিল্প রক্ষা করা যাচ্ছে না

Link Copied!

সংবাদপত্র শিল্পের বিরাজমান সমস্যা ও এর সমাধানে বাংলাদেশ সংবাদপত্র শিল্প পরিষদের ১৪ দফা দাবিতে শনিবার ঢাকায় এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সংবাদপত্রের মালিক এবং সম্পাদকগণ অংশগ্রহণ করেন। ১৫ দফা দাবিগুলো হচ্ছে ডিএফপিসহ সকল সরকারি সংস্থার কাছে বকেয়া বিজ্ঞাপন বিল আগামী জুনের মধ্যে পরিশোধ করতে হবে। এছাড়া সরকারি বিজ্ঞাপনের সুষম বন্টন নীতিমালা প্রণয়ন, বিজ্ঞাপন বিলের উপর অগ্রিম আয়কর এবং সার্ভিস চার্জ বাতিল, ইংরেজী ও বাংলা পত্রিকার সরকারি বিজ্ঞাপনের মূল্য বৈষম্য দূরীকরণ, নিবন্ধিত পত্রিকার অনলাইন পোর্টালে সরকারি বিজ্ঞাপনের মূল্য নির্ধারণ, সরকারি বিজ্ঞাপনের মূল্য বাজারভিত্তিক বৃদ্ধি করণ, সংবাদপত্র শিল্পের জন্য অল্প সুদে ঋণের ব্যবস্থাকরণ ও সাংবাদিক কর্মচারীদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং সংবাদপত্র শিল্পের জন্য আসন্ন বাজেটে ৫ হাজার কোটি টাকা বিশেষ বরাদ্দের দাবি উত্থাপন করেন সংবাদপত্র শিল্প পরিষদের মালিকগণ। এছাড়াও পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন বিল সর্বোচ্চ তিন মাসের মধ্যে পরিশোধের ব্যবস্থাকরণ, সংবাদপত্র কর্মীদের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ, সংবাদকর্মীদের জন্য বিশেষ পেনশন স্কিম চালুকরণ, ডিজিটাল সিকিউরিটি এ্যাক্টসহ সকল কালাকানুন বাতিল এবং সকল সম্পাদককে ভিআইপি মর্যাদা প্রদানের দাবি তোলেন সংবাদপত্র শিল্প মালিকগণ। ডেইলি ইন্ডাস্ট্রি’র প্রকাশক ও সম্পাদক ডক্টর এনায়েত করিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা সভায় অংশ নেন দৈনিক পাঞ্জেরী’র প্রকাশক ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম তালুকদার, দৈনিক সমাজ বাংলাদেশ এর প্রকাশক ও সম্পাদক ইউনুস সোহাগ, বাংলাদেশ সমাচার এর প্রকাশক ও সম্পাদক ডক্টর খান আসাদুজ্জামান, দৈনিক আলোর জগত এর প্রকাশক ও সম্পাদক ফারুক আলম তালুকদার, দৈনিক দিনের আলোর প্রকাশক ও সম্পাদক ফজলুর রহমান (জুলফিকার), দৈনিক সংবাদ প্রতিক্ষণ এর প্রকাশক ও সম্পাদক আব্দুল আউয়াল প্রমূখ। সম্পাদকগণ ক্ষতিগ্রস্ত সংবাদপত্র শিল্প রক্ষায় সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। তারা বলেন, সংবাদপত্র শিল্প আজ হুমকির মুখে। এ শিল্প রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এ শিল্পে সম্পৃক্ত কর্মীরা আজ অনেকেই বেকার হয়ে পড়েছেন। তারা পরিবার পরিজন নিয়ে মানেবতর জীবনযাপন করছেন।সংবাদপত্রের মালিকগণ আরও বলেন, কোটি কোটি টাকা বিনিয়োগ করেও সংবাদপত্র শিল্প রক্ষা করা যাচ্ছে না। তারা আশা করেন, সরকার সংবাদপত্র শিল্প রক্ষায় আরও দায়িত্বশীল হবেন।

এ সময় উপদেষ্টা পরিষদের মধ্যে ডিআরইউ’র সাবেক সভাপতিদ্বয় সাখাওয়াত হোসেন বাদশা এবং রফিকুল ইসলাম আজাদ উপস্থিত ছিলেন।