আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকায় কৃষ্ণাঙ্গদের তুলনায় শেতাঙ্গদের সম্পদের পরিমান ১২ গুন বেশি। একই সঙ্গে হিসপানিকদের তুলনায় শেতাঙ্গদের সম্পদের পরিমান ১০ গুন বেশি। সাম্প্রদায়িকভাবে সম্পদের এ বৈষম্য অতীতের যেকোন সময়ের তুলনায় এখন সর্বোচ্চ পর্যায়ে এসে দাঁড়িয়েছে বলে । মার্কিন সমাজ ও অর্থনীতি নিয়ে গবেষণা প্রতিষ্ঠান আরবান ইনিস্টিটিউট সম্প্রতি এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সালের হিসাব অনুযায়ী, একটি শেতাঙ্গ পরিবারের গড় সম্পদের পরিমান ১ লাখ ৩৪,০০০ ডলারের। অথচ একই সদস্য বিশিষ্ট একটি কৃষ্ণাঙ্গ ও হিসপানিক পরিবারের সম্পদের পরিমাণ যথাক্রমে ১১ হাজার ও ১৩ হাজার ৭০০ ডলার।
বিশেষজ্ঞদের মতে, আমেরিকায় আর্থিক বৈষম্য কিভাবে অনু্প্রবেশ করেছে এবং পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে এটি তার আরেকটি উদহারণ।
আরবান ইন্সিটিউটের অপরচুনিটি অ্যান্ড ওউনারশিপ ইনিশিয়েটিভ বিভাগের সহ পরিচালক সাইনিমেরি ম্যাককারনান বলেন, অনেক আফ্রিকান-আমেরিকান পরিবারের কাছে এখনও মার্কিন স্বপ্ন অধরাই রয়ে গেছে। কৃষ্ণাঙ্গরা, যারা এদেশের ভবিষ্যৎ সংখ্যাগরিষ্ঠ নাগরিক হবে তারা সম্পদ তৈরীর পথে উঠতে পারেনি।
ম্যাককারনান বলেন, সম্পদের এ ব্যাপক বৈষম্যের পেছনে তিনটি কারণ রয়েছে বলে জানিয়েছেন ম্যাককারনান। তার মতে, খুব কম সংখ্যক কৃষ্ণাঙ্গ ও হিসপানিক পরিবার বাড়ির মালিক অথবা তাদের অনেকেই পেনশন সুবিধা থেকে বঞ্চিত। মার্কিন কেন্দ্রীয় সরকার আমেরিকানদের বাড়ি কিনতে এবং অবসরের জন্য সঞ্চয়ের ওপর কর রেয়াত দিয়ে থাকে। তবে এ সুবিধাটি পান না কৃষ্ণাঙ্গ ও হিসাপানিকরা। কারণ তাদেরই আয়ই অনেক কম। শেতাঙ্গদের শতকরা ৪৭ ভাগই পেনশন সুবিধা পেয়ে থাকেন যেখানে কৃষ্ণাঙ্গ ও হিসপানিকদের মধ্যে এই সংখ্যা যথাক্রমে ৪০ ভাগ এবং ২৮ ভাগ। অন্যদিকে আমেরিকায় ৫.৬ ভাগ বেকারের বেশিরভাগই কৃষ্ণাঙ্গ ও হিসপানিক ।

