ঢাকাTuesday , 24 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৯০ আসিরিয় খ্রিষ্টানকে অপহরণ করেছে আইএস

Link Copied!

ISSআন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া থেকে ৯০ খ্রিষ্টান ধর্মাবলম্বীকে অপহরণ করেছে ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধারা।  দক্ষিণ-পূর্ব সিরিয়ার আসিরিয়ান খ্রিস্টান পল্লী থেকে তাদের অপহরণ করা হয়। লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়,  মঙ্গলবার কুর্দি অধ্যুষিত আল হাসাকিহ প্রদেশের তেল হামার শহরের কাছাকাছি দুটি গ্রামে হামলা চালায় আইএস যোদ্ধারা। এখান থেকে ৯০ জন আসিরিয় খ্রিষ্টান ধর্মাবলম্বীকে অপহরণ করে। আসিরিয় খ্রিষ্টানরা গ্রামটিতে সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে বসবাস করে আসছে। তারা মূল খ্রিষ্টান ধর্মের প্রাচীন অনুশাসনগুলি অনুসরণ করে।
এর আগে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস  জানিয়েছিল, তাল শামিরাম গ্রাম থেকে কমপক্ষে ৫৬জনকে অপহরণ করেছে আইএস যোদ্ধারা।
সম্প্রতি দক্ষিণ-পূর্ব সিরিয়ার বেশ কিছু অঞ্চল আইএসের কাছ থেকে পুর্নদখল করেছে কুর্দি যোদ্ধারা। ধারণা করা হচ্ছে এর প্রতিশোধ হিসেবে এ অপহরণের ঘটনা ঘটিয়েছে আইএস।