ঢাকাTuesday , 24 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পদত্যাগপত্র প্রত্যাহার করেছেন হাদি

Link Copied!

Hadiআন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদি তার পদত্যাগপত্র প্রত্যাহার করেছেন। একইসঙ্গে তিনি জ্যেষ্ঠ নিরাপত্তা  নিরাপত্তা উপদেষ্টা ও প্রাদেশিক গভর্নরদের সঙ্গে তার নিজ শহর এডেনে বৈঠক করেছেন।
মঙ্গলবার আল জাজিরা অনলাইন এ খবর জানিয়েছে।
দেশটির এক সংসদ সদস্য জানিয়েছেন, সোমবার পদত্যাগ প্রত্যাহারের বিষয়ে সংসদে একটি চিঠি পাঠিয়েছেন হাদি।
আরব দেশগুলো হাদির এপদত্যাগপত্র প্রত্যাহারের বিষয়টিকে সমর্থন জানিয়েছে। হাদি ইয়েমেনে তার কর্তৃত্ব পুনরায় ফিরে পেতে কঠোর পরিশ্রম করছেন বলে জানিয়েছেন আলজাজিরার সংবাদদাতা।
সংবাদ সংস্থাটি জানায়,  হাদি এডেনে জ্যেষ্ঠ নিরাপত্তা  নিরাপত্তা উপদেষ্টা ও  উত্তরের প্রাদেশিক গভর্নরদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি দক্ষিণের গভর্নরদের সঙ্গেও বৈঠক করতে যাচ্ছেন। উত্তরের অনেক প্রদেশই হাদির সঙ্গে থাকার ঘোষণা দিয়েছে।
গত জানুয়ারি হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখলের পর হাদিকে তার বাসভবনে গৃহবন্দি করা হয় এবং পদত্যাগ করতে বাধ্য করা হয়। গত শনিবার বিদ্রোহীরা তাকে গৃহবন্দি দসা থেকে মুক্তি দেয়া হয়। এর পর তিনি নিজ শহরে এডেনে যান।