ঢাকাTuesday , 24 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজনীতির উত্তাপে শিশুদের জন্য উদ্বিগ্ন সেভ দ্য চিলড্রেন

Link Copied!

save-the-childrenনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় ও সহিংসতায় শিশুদের জন্য উদ্বেগ জানিয়েছে সেভ দ্য চিলড্রেন। সংস্থাটি বলছে, ‘যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও অন্যান্য সহিংসতায় অনেক শিশু হতাহত হয়েছে। বছরের শুরু থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত হরতাল বা অবরোধজনিত সহিংসতায় ১১ জন শিশু নিহত এবং ১২ জন শিশু আহত হয়েছে। অপরদিকে রাজনৈতিক র‌্যালি এবং যানবাহন আক্রমণে শিশুদের ব্যবহার করা হয়েছে।’
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো একটি বিৃবতি এসব কথা বলেছে সেভ দ্য চিলড্রেন।
সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর মাইকেল ম্যাকগ্রাথ স্বাক্ষরিত বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘চলমান রাজনৈতিক অস্থিরতার ব্যাপক প্রভাব পড়ছে শিক্ষাব্যবস্থায়। গত দেড় মাস ধরে স্কুলগুলো রোববার থেকে বৃহস্পতিবার বন্ধ থাকছে। এতে করে শিশুরা ক্লাস করতে পারেনি এবং অনেক শিশুর পরীক্ষা পিছিয়েছে বারবার।’
‘শিশুদের নিরাপত্তা, স্বাস্থ্য আর সার্বিক কল্যাণের ওপর তাৎক্ষনিক প্রভাবের বাইরেও আমরা শিশুদের ওপর সহিংসতার মানসিক প্রভাব নিয়ে উদ্বিগ্ন। গবেষণায় দেখা গেছে, যেসব শিশু ভয়ের পরিবেশে বাস করে তারা সহিংসতার সংস্পর্শে অনেকভাবে বদলে যেতে পারে। নিরবিচ্ছিন্ন ভীতি আর এই ভীতির সঙ্গে মানিয়ে নেয়ার স্নায়বিক ও শারীরবৃত্তীয় প্রচেষ্টা শিশুদের মস্তিষ্কের বিকাশ বাধাগ্রস্ত করে আর ক্ষতিগ্রস্ত করে তাদের শারীরিক, আবেগিক, আচরণগত, বুদ্ধিবৃত্তিক আর সামাজিক কার্যকারিতা।’
বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘নিরবিচ্ছিন্ন সহিংস পরিবেশে বাস করা শিশুদের সহিংস হয়ে ওঠার সম্ভাবনাও অনেক বেশি। বিশেষ করে ছোট শিশুরা ক্রমাগত সহিংসতার মধ্যে থেকে আত্মরক্ষার কৌশল হিসেবে নিজেরাই সহিংস হয়ে উঠতে পারে। মূলধারার রাজনৈতিক প্রক্রিয়ায় বিশ্বাস হারিয়ে ফেললে তারা এমনকি চরমপন্থার দিকেও ঝুঁকে পড়তে পারে।’
চলমান পরিস্থিতিতে শিশুদের নিরাপত্তা এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে একরকম ঔদাসীন্য পরিলক্ষিত হচ্ছে বলেও মনে করছে সেভ দ্য চিলড্রেন।