ঢাকাSaturday , 6 April 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগ সরকার সবসময় জনগণের পাশে থাকবে: পরিবেশমন্ত্রী

Link Copied!

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, শুধু ঈদের সময়ই নয়, আওয়ামী লীগ সরকার সবসময় জনগণের পাশে থাকবে।
তিনি বলেন, সরকার জনগণের প্রতিটি প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করছে। সবার মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
শনিবার (৬ এপ্রিল) পবিত্র ঈদু ফিতর সামনে রেখে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী আরও বলেন, সাধারণ মানুষের এই সরকার পিছিয়ে পড়া, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে।
তাদের চাল, পোলাও, ডাল, আলু, তেল, পেঁয়াজ, সেমাই, চিনি, দুধ, শাড়ি, লুঙ্গিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হচ্ছে।
পরিবেশমন্ত্রী ত্রিমোহিনী স্কুল রোডে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫ নম্বর ওয়ার্ডের জনগণের মাঝে ঈদ উপহার হিসেবে ১০০০ পিস শাড়ি-লুঙ্গি ও ৫০০ প্যাকেট খাদ্য সামগ্রী, বাসাবো শহীদ আলাউদ্দিন পার্কে ৪ নম্বর ওয়ার্ডের জনগণের মাঝে ৫০০ প্যাকেট খাদ্য সামগ্রী এবং খিলগাঁও মডেল কলেজে ১ নম্বর ওয়ার্ডের জনগণের মাঝে ১০০০ প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করেন।