ঢাকাThursday , 4 April 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদ আনন্দময় করতে সরকার সব ব্যবস্থা নিয়েছে: পরিবেশমন্ত্রী

Link Copied!

পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, সবাই যাতে আনন্দে ঈদ উদযাপন করতে পারে, সরকার সে বিষয়ে সব ব্যবস্থা গ্রহণ করছে। এছাড়া তিনি আরও জানিয়েছেন, ঈদে নির্বাচনী এলাকার প্রতিটি ওয়ার্ডেই বিতরণ করা হবে ঈদ উপহার।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মানুষের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবার ইফতার পার্টি আয়োজনের পরিবর্তে দরিদ্র ও অসহায় মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে।
ভবিষ্যতেও আমরা জনগণের পাশে থাকব।
সাবের হোসেন চৌধুরী এসময় আরও বলেন, পবিত্র মাহে রমজান মাসের শেষ দশদিন চলছে। এ সময় আমাদের সব ধরনের অপকর্ম থেকে, সব লোভ লালসা থেকে, নেশাসহ সব ধরনের পাপ থেকে মুক্তির জন্য প্রার্থনা করতে হবে।
তিনি যোগ করেন, মাহে রমজানের শেষে আসবে পবিত্র ঈদ। ঈদ আনন্দময় করতে নির্বাচনী এলাকার প্রতিটি ওয়ার্ডেই ঈদ উপহার বিতরণ করা হবে।