ঢাকাThursday , 4 April 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানে সোনালী ব্যাংকের অপহৃত ম্যানেজার উদ্ধার

Link Copied!

বান্দরবানে সোনালী ব্যাংকের রুমা শাখার অপহৃত ম্যানেজার নিজাম উদ্দিনকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
বৃহস্পতিবার র‌্যাব সদর দফতরের মিডিয়া উইংয়ের এএসপি ইমরান খান এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র‌্যাব এবং গোয়েন্দ সংস্থা ডিজিএফআই-সহ যৌথ বাহিনীর অভিযানে ব্যাথেলপাড়া এলাকা থেকে ওই ম্যানেজারকে উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কেএনএফ -এর কাউকে আটক করা যায়নি। বর্তমানে ম্যানেজার রুমা উপজেলা কমপ্লেক্সে রয়েছে।
রুমা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ম্যানেজার সম্পূর্ণ সুস্থ রয়েছে।
উল্লেখ্য, গত ২ এপ্রিল (মঙ্গলবার) রাতে বান্দরবান জেলার রুমা উপজেলা মসজিদ ঘেরাও করে মুসল্লিদের মোবাইল ফোন ছিনতাই, আনসার ও পুলিশের অস্ত্র-গুলি লুট এবং সোনালী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুট করার চেষ্টা করে সন্ত্রাসী গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল ফন্ট (কেএনএফ)। এ সময় টাকা নিতে না পেরে ব্যাংকের ম্যানেজারকে অপহরণ করে নিয়ে যায় তারা।