দেশের চার বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ বইছে এবং এর মাত্রা আরো বাড়তে পারে। তাই ঢাকাসহ চার বিভাগে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপতর।
বুধবার আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ মো: মনোয়ার হোসেনের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেয়া হয়।
আরেক আবহাওয়াবিদ মো: বজলুর রশিদ গণমাধ্যমকে জানিয়েছেন, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া চলমান তাপপ্রবাহ পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এছাড়া এর মাত্রা আরো বাড়তে পারে।

