ঢাকাSunday , 31 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে রাজউকের অভিযান, ভবন মালিকদের সতর্কবার্তা

Link Copied!

রাজধানীর মিরপুরে বেশকিছু নির্মাণাধীন ভবন পরিদর্শন করেছেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জোন-৩-এর পরিচালক তাজিনা সারোয়ার। পরিদর্শনকালে নির্মাণাধীন ভবন-সংলগ্ন রাস্তা ও ফুটপাত থেকে নির্মাণসামগ্রী অপসারণ করে রাজউকের নিয়মনীতি মানার প্রতি কঠোর বার্তা দেওয়া হয় ভবন মালিকদের। সেই সাথে ঝুঁকিপূর্ণভাবে নির্মাণ কার্যক্রম চলা একটি ভবনের সেফটি নেট স্থাপন করা হয়।

শনিবার (৩০ মার্চ) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশেষ এই অভিযান পরিচালনা করা হয়।
নির্মাণ সাইটের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সকল নির্মাণাধীন সাইটে সেফটি নেট ও সেফটি ক্যানোপি স্থাপন এবং নির্মাণ শ্রমিকদের পিপিই ও সেফটি ভেস্ট পরিধানের ব্যাপারে ভবন মালিক ও সাইট ইঞ্জিনিয়ারদের পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- রাজউক জোন-৪ অথরাইজড অফিসার শেখ মাহাব্বীর রনি, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক ও ইমারত পরিদর্শকগণ।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার বলেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত সবাই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক ঘোষিত সব ধরনের নিয়ম মেনে চলতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে রাজউক।