ঢাকাSaturday , 30 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেক্সিকোতে ৮ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

Link Copied!

দক্ষিণ মেক্সিকোর ওয়াক্সা রাজ্যের একটি সমুদ্রসৈকত থেকে সন্দেহভাজন ৮ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, তারা কোনো নৌকাডুবির শিকার হয়েছেন। দেশটির প্রসিকিউটর অফিস এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে প্রসিকিউটর অফিস জানায়, ওয়াক্সা উপকূলে তাদের বহনকারী নৌকাটি দুর্ঘটনারকবলে পড়ে। ওই দুর্ঘটনা থেকে একজন বেঁচে গেছেন বলেও জানানো হয়।
প্রাথমিক ধারণা অনুযায়ী বিবৃতিতে বলা হয়, ভুক্তভোগীরা অভিবাসনজনিত সমস্যার শিকার হয়েছেন। তাছাড়া তারা এশিয়ান অরিজিন বলেও সন্দেহ করা হয়।
মেক্সিকোর যে উপকূল থেকে মরদেহগুলো উদ্ধার হয়েছে সেটিকে প্রায়ই অভিবাসপ্রত্যাশীরা ব্যবহার করেন। মূলত এসব অভিবাসনপ্রত্যাশীরা মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছান।
সরকারি তথ্য অনুযায়ী, গত বছর যেসব অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয় তাদের মধ্যে চীন, ভারত ও উজবেকিস্তানের নাগরিকও ছিলেন।
সম্প্রতি মেক্সিকোর অভিবাসনকেন্দ্রগুলোতে অভিবাসনপ্রত্যাশীদের সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। তবে এ ব্যাপারে মেক্সিকো সরকারকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র।
খবর এএফপি