ঢাকাThursday , 28 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কর্ণফুলীতে মাছ ধরার নৌকায় আগুনে দগ্ধ ৫

Link Copied!

চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে মাছ ধরার নৌকায় ইঞ্জিন বিস্ফোরণে আগুন লেগে পাঁচজন দগ্ধ হয়েছেন।
দগ্ধরা হলেন- জামাল উদ্দিন, মাহমুদুল করিম, মফিজুর রহমান, এমরাম ও মাসুদ আকাশ।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাটে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে কোস্টারের জাহাজ ‘প্রমত্ত’ আগুন নিভিয়েছে।
এর মধ্যে মাসুদকে প্রাথমিক চিৎিসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। জামাল উদ্দিন, মাহমুদুল করিম, মফিজুর রহমান ও এমরামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এএসআই) নুরুল আলম আশিক জানান, দুপুরে কর্ণফুলী নদীতে ফিশিং বোটে আগুনের ঘটনায় দগ্ধ চারজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।