ঢাকাWednesday , 27 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওয়াশিং মেশিনে মিলল কোটি কোটি টাকা!

Link Copied!

লোকসভা ভোটের আগে অবৈধ অর্থ উদ্ধারে অভিযানে নেমেছে ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অভিযানে মোট ২ কোটি ৫৪ লাখ রুপি বাজেয়াপ্ত করা হয়েছে। তার মধ্যে একটা বড় অংশ লুকিয়ে রাখা হয়েছিল ওয়াশিং মেশিনে।
ইডির জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘ক্যাপ্রিকর্নিয়ান শিপিং অ্যান্ড লজিস্টিক্স প্রাইভেট লিমিটেড’ এবং তার ডিরেক্টর বিজয়কুমার শুক্ল ও সঞ্জয় গোস্বামীর বাড়ি এবং অফিসে তল্লাশি চালানো হয়েছে।
দিল্লি, হায়দরাবাদ, মুম্বাই, কুরুক্ষেত্র এবং কলকাতায় অভিযান চালিয়েছিল ইডি। এ ছাড়াও আরও একাধিক সংস্থা এবং ওই সংস্থাগুলোর ডিরেক্টরদের বাড়িতেও তল্লাশি চালায় ইডি।
মূলত ওই সংস্থাগুলো বিদেশি কোনো সংস্থার সঙ্গে ১৮০০ কোটি রুপির লেনদেন হয়েছিল বলে ইডি জানতে পারে।
অথচ, আদতে তা ছিল পুরোটাই ভুয়া। এই তদন্তে নেমে মঙ্গলবার ইডি দিনভর ভারতের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান চালায়। সেই অভিযানেই ২ কোটি ৫৪ লাখ রুপি দাবিহীন নগদ অর্থও বাজেয়াপ্ত করা হয়।
উদ্ধার হওয়া সেই অর্থের একটি বড় অংশ গচ্ছিত ছিল ওয়াশিং মেশিনে। তবে, ওয়াশিং মেশিনটি ঠিক কোথায় ছিল তা নিয়ে স্পষ্ট করে কিছুই জানায়নি ইডি।