ঢাকাWednesday , 27 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রধান বন সংরক্ষক পদে ৪ বছর পূর্তিতে দৈনিক পাঞ্জেরী পরিবারের প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা

Link Copied!

বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে গত ২৫ মার্চ একই পদে ৪ বছর পূর্ণ করেছেন। প্রধান বন সংরক্ষক পদে ৪ বছর পূর্তিতে বন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। মো. আমীর হোসাইন চৌধুরী একজন দক্ষ, চৌকস, মেধাবী, বিনয়ী, নিরহংকারী ও স্বজ্জন বন কর্মকর্তা। তিনি দুর্নীতির বিরুদ্ধেও সাহসী ভূমিকা পালন করে যাচ্ছেন। প্রধান বন সংরক্ষক পদে ৪ বছর পূর্তিতে দৈনিক পাঞ্জেরী পরিবারের পক্ষ থেকে পত্রিকাটির নির্বাহী সম্পাদক ও সাপ্তাহিক আমার জন্মভূমি’র ভারপ্রাপ্ত সম্পাদক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাহী সদস্য তালুকদার রুমী প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সাংবাদিক নেতা তালুকদার রুমী প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীর উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করেন।
এছাড়া দেশের বিভিন্ন ডিভিশনে কর্মরত বিভাগীয় বন কর্মকর্তাগণ এবং বিভিন্ন সার্কেলে কর্মরত বন সংরক্ষকগণও তাঁকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
২০২০ সালের ২৫ মার্চ বাংলাদেশ বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন মো. আমীর হোসাইন চৌধুরী। এর পূর্বে তিনি আগস্ট ২০১৯ সাল থেকে উপপ্রধান বন সংরক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (বন), ২২ তম ব্যাচে কর্মজীবন শুরু করেন এবং তার বিস্তৃত কর্মজীবনে বিভিন্ন বন বিভাগ ও সার্কেলে দায়িত্ব পালন করেন। তিনি কুমিল্লা সামাজিক বন বিভাগ থেকে সহকারী বন সংরক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। তার চাকরির সময়কালে তিনি বাংলাদেশ বন বিভাগের বিভিন্ন পদে দক্ষতার সাথে সেবা প্রদানের সুযোগ পান। তিনি ২০০৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ, সুন্দরবন পূর্ব বন বিভাগ, নোয়াখালী উপকূলীয় বন বিভাগ ইত্যাদি অঞ্চলে দীর্ঘ সময় ধরে বিভাগীয় বন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বন একাডেমি, চট্টগ্রাম, বন বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট, রাজশাহী এবং বন উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র, কাপ্তাই এ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০১৭ থেকে আগস্ট ২০১৯ সাল পর্যন্ত খুলনা সার্কেল (সুন্দরবন) এর বন সংরক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমান বন বিভাগের কর্মকর্তাদের মধ্যে তিনি সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্ট বিষয়ে সবচেয়ে অভিজ্ঞ।
মো. আমীর হোসাইন চৌধুরী ১৯৭৪ সালের ২৬ নভেম্বর ঝিনাইদহ জেলার অন্তর্গত মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে বনবিদ্যা বিষয়ে স্নাতক (অনার্স) এবং স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বনবিদ্যা বিষয়ে স্নাতকোত্তর কোর্স সম্পন্ন করেন। তিনি ২০১২ সালে ভারতের ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট থেকে ওয়াইল্ডলাইফ ব্যবস্থাপনা বিষয়ে উচ্চতর কোর্সও সম্পন্ন করেছেন। ২০১৩ সালে তিনি Short course on competing claims on natural resources এর জন্য একটি নেদারল্যান্ডস ফেলোশিপ প্রোগ্রাম পান।
মো. আমীর হোসাইন চৌধুরী বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন, সেমিনার, প্রশিক্ষণ এবং কর্মশালায় বন ব্যবস্থাপনা, বন পুনরুদ্ধার, বন পর্যবেক্ষণ, ওয়াইল্ডলাইফ সংরক্ষণ বিশেষত বেঙ্গল টাইগার, ইকোট্যুরিজম, জলাভূমি ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, নেদারল্যান্ডস, নরওয়ে ইত্যাদি দেশসমূহে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।