আনন্দ ও উদ্দীপনার সাথে পাকিস্তান দিবস উদযাপনে ঢাকাস্থ হাইকমিশন একটি জমকালো সংবর্ধনার আয়োজন করে। স্থানীয় হোটেলে আয়োজিত এ ইভেন্টে ৩৫০ জনেরও বেশি অতিথি উপস্থিত ছিলেন, যাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ, কূটনীতিক, রাজনৈতিক দলের সদস্য, কর্পোরেট এক্সিকিউটিভ, মিডিয়ার প্রতিনিধি, একাডেমিয়া এবং থিঙ্ক ট্যাঙ্ক এবং বাংলাদেশে পাকস্তানি প্রবাসীদের বিশিষ্ট সদস্যরা।
প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করেন পরিকল্পনামন্ত্রী, মন্ত্রিসভার সিনিয়র সদস্য মেজর জেনারেল (অব.) আবদুস সালাম এমপি। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীনও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অতিথিদের সাংস্কৃতিক বৈভবের সন্ধ্যায় আমন্ত্রণ জানানো হয়, যেখানে ছিল পাকিস্তানের শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক দৃশ্য, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, স্থাপত্যের জাঁকজমক এবং পাকিস্তানি খাবারের মনোরম বিন্যাস।

