ঢাকাMonday , 25 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে নিখোঁজ ৯

Link Copied!

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে বন্যা ও ভূমিধসে অন্তত নয়জন নিখোঁজ এবং দুই শতাধিক লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
দেশটির দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আবদুল মুহারি সোমবার বলেছেন,পশ্চিম বান্দুংয়ে রোববার রাতে বন্যা ও ভূমিধসে নয়জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। আরো দুজন আহত হয়েছে। তাদের হাসপাতালে নেয়া হয়েছে।
বন্যা ও ভূমিধসে বেশকিছু বাড়িঘর ধ্বংস হয়েছে। প্রায় ২৫০ জনকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।
উল্লেখ্য, চলতি মাসের প্রথমদিকে সুমাত্রা দ্বীপে বন্যা ও ভূমিধসে অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছে।