ঢাকাMonday , 25 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫

Link Copied!

ওসেনিয়া অঞ্চলের দেশ পাপুয়া নিউ গিনিতে রিখটার স্কেলে শক্তিশালী ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভয়াবহ এই ভূমিকম্পে দেশটিতে অন্তত পাঁচজন নিহত ও সহস্রাধিক বাড়িঘর ধ্বংস হয়েছে।

পাপুয়া নিউ গিনির বন্যা কবলিত উত্তরাঞ্চলে ভূমিকম্পের আঘাতে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির এই ঘটনা ঘটেছে সোমবার দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
দেশটির পূর্বাঞ্চলীয় ইস্ট সেপিক প্রদেশের গভর্নর অ্যালান বার্ড বলেছেন, এখন পর্যন্ত ১ হাজার বাড়িঘর ধ্বংস হওয়ার তথ্য পাওয়া গেছে। ভূমিকম্পে প্রদেশের বেশিরভাগ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি ব্যবস্থাপনা কর্মীরা ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়নে কাজ করছেন।