ঢাকাSunday , 24 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাহাজ নির্মাণ শিল্পে দক্ষ জনবল নিতে চায় রাশিয়া: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

Link Copied!

জাহাজ নির্মাণ শিল্পে দক্ষ জনবল নিতে চায় রাশিয়া বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
রবিবার (২৪ মার্চ) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে বৈঠক করে রাশিয়ার লেভাডিয়া শিপইয়ার্ডের প্রতিনিধি দল।
পরে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ‌্য জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, রাশিয়ার সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক। রাশিয়ায় জনবল পাঠানোর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, রাশিয়া তাদের জাহাজ শিল্প, কৃষিসহ নানা ক্ষেত্রে দক্ষ জনবল নিতে চায়। প্রথম ধাপে ৬০ জন শ্রমিক নিতে চায় দেশটি।
তিনি বরেন, এরপর পর্যায়ক্রমে তারা আরও দক্ষ শ্রমিক নেবে। এছাড়া শ্রমিকদের থাকা-খাওয়া, ভাষা শেখার বিষয়গুলো কোম্পানি দেখবে বলে নিশ্চিত করেছে।
এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।