ঢাকাSunday , 24 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারত বিরোধী মিথ্যাচার বিএনপির পুরোনো অভ্যাস : হানিফ

Link Copied!

ভারত বিরোধী মিথ্যাচার বিএনপির পুরোনো অভ্যাস বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
তিনি বলেন, ভারত বিরোধী মিথ্যাচার করা বিএনপির এটা নতুন কোনো বিষয় নয়। সেই ৭৫’ পরবর্তী সময় থেকে পানি চুক্তিসহ নানা বিষয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে ভারত বিরোধী মিথ্যাচার করে আসছে।
আজ রোববার দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব মরহুম ইহসানুল করিম হেলালের স্মরণ সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
বিএনপি নেতা রুহুল কবির রিজভির শাল চাদর পুড়িয়ে ভারতীয় পণ্য বর্জন প্রসঙ্গে মাহবুব উল আলম হানিফ বলেন, শীতকালের শাল চাদর গরমকালে পুড়িয়ে মানুষের আস্থা অর্জন করা যায় না। আওয়ামী লীগ দেশের জনগণের ওপর আস্থা অর্জনশীল দল।
তিনি বলেন, সেই পাকিস্তানী শাসক গোষ্ঠির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে সকল সময়ে জনগণের ওপর নির্ভর করেই আন্দোলন করেছে। ১৯৭৯ সালে জিয়াউর রহমানের শাসনামালেও নির্বাচন করে আওয়ামী লীগ জনগণের আস্থা অর্জন করেছে। এই দলের বিরুদ্ধে ভারতবিরোধী মিথ্যাচার করে কোনো লাভ নেই।
পরে কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া আয়োজিত প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম হেলালের স্মরণ সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন হানিফ।
এ সময় জেলা প্রশাসক মো: এহেতেশাম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) এ এম জুবায়ের, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব বক্তব্য রাখেন।
সূত্র : বাসস