ঢাকাSunday , 24 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণখানে রাজউকের উচ্ছেদ অভিযান

Link Copied!

রাজধানীর দক্ষিণখান মোল্লাটেক এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি ভবনে রাজউক উচ্ছেদ অভিযান চালিয়েছে। এটি পরিচালনা করেন রাজউকের পরিচালক (অডিট ও বাজেট) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান।
রবিবার (২৪ মার্চ) সকাল ১১টা থেকে শুরু হয়ে বিকালে দিকে অভিযান শেষ হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, রাজউকের অভিযানে নকশা বহির্ভূত কয়েকটি ভবনের বর্ধিতাংশ অপসারণসহ মুচলেকা নেয়া হয়। একইসঙ্গে অন্যরা যেন পরবর্তীতে অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করতে না পারে সে বিষয়ে সতর্ক করা হয়।
এসময় মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজউক জোন ২/১ এর ভারপ্রাপ্ত অথরাইজড অথরাইজড অফিসার শাহরিয়ার সিদ্দিক, সহকারী অথরাইজড অফিসার মোঃ খাইরুজ্জামান, প্রধান ইমারত পরিদর্শক ফজলুল হক এবং আবু হেনা, ইমারত পরিদর্শক রিফাত, আমিন কবির, মাসুদুর রহমান, আবদুল্লাহ আল মামুনসহ রাজউকের অন্য কর্মকর্তারা।