ঢাকাMonday , 23 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিজিএমইএ ভবনে নিরাপত্তার কড়াকড়ি

Link Copied!

BGMEAনিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাতিরঝিলে অবস্থিত বিজিএমইএ ভবনে নিরাপত্তায় কড়াকড়ি আরোপ করা হয়েছে। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ভবনের নিরাপত্তার স্বার্থেই এ ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের নিরাপত্তা সেলের একজন দায়িত্বশীল কর্মকর্তা।
১৬ তলা ওই ভবনের ভেতরে ঢুকতে পরিচয়পত্র দেখিয়ে, এন্ট্রি খাতায় বিস্তারিত তথ্য দিয়ে ঢুকতে হচ্ছে।
উল্লেখ্য, বিজিএমই ভবনে বিদেশি ক্রেতাদের আনাগোনা এবং ব্যাংকে প্রতিদিন বিপুল অংকের টাকার লেনদেন হয়। এ কারণেই সেখানে নাশকতার আশঙ্কা করা হচ্ছে।
আর সে আশঙ্কা থেকেই ভবনটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানানো হয়েছে।