ভারতের পাঞ্জাবে বিষাক্ত মদ পানে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন আরো কয়েক জন। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
সূত্রটি জানিয়েছে, তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
গত বুধবার পাঞ্জাবের সাংরুরে বিষাক্ত মদপানে অসুস্থ হয়ে পড়েন ৪০ জনের বেশি। এই ঘটনার পর সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় দীর্ঘ দিন ধরেই বেআইনি মদের কারবার রমরমিয়ে চলছিল। এই কারবার বন্ধ করার জন্য এলাকাবাসীরা উদ্যোগও নেন। কিন্তু খুব একটা ফলপ্রসূ হননি।
সূত্র : ইন্ডিয়া টুডে

