ঢাকাSaturday , 23 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাজারে যথেষ্ট পরিমাণে পেঁয়াজ সরবরাহ রয়েছে : বাণিজ্য প্রতিমন্ত্রী

Link Copied!

‘ভারত থেকে পেঁয়াজ আসা নিয়ে কোনো সমস্যা আছে বলে আমার জানা নেই। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে কি না- তাও আমার জানা নেই।’ বললেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
শনিবার (২৩ মার্চ) বিকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ভারতের পেঁয়াজ রপ্তানির ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারির গুঞ্জনের বিষয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আরও বলেন, ভারত থেকে পেঁয়াজ (শনিবার) কিংবা আগামীকাল (রোববার) ট্রেনে উঠবে। আগামী তিন দিনের মধ্যে বাংলাদেশে প্রবেশ করবে।
এক প্রশ্নের জবাবে টিটু বলেন, বাজার তার আপন গতিতে চলবে। বাজার আমাদের মনিটরিংয়ের মধ্যে থাকবে। কোনো রকম যদি কেউ মজুদদারি করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
স্বাভাবিক বাজারে পুলিশি ও ম্যাজিস্ট্রেট তৎপরতার প্রয়োজন নেই জানিয়ে তিনি আরও বলেন, আমরা মনে করি বাজারে যথেষ্ট পরিমাণে সরবরাহ রয়েছে। দামও যৌক্তিক পর্যায়ে রয়েছে।