ঢাকাFriday , 22 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল গ্রেপ্তার, ১৪৪ ধারা জারি

Link Copied!

আবগারি দুর্নীতির মামলায় গ্রেপ্তার হলেন দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল।  বৃহস্পতিবার সন্ধ্যায় তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আবগারি দুর্নীতি মামলায় নয়বার ইডির সমন এড়িয়েছেন এই আম আদমি নেতা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ওই ঘটনায় তার বাড়িতে তল্লাশি শুরু করে ইডি।

বাজেয়াপ্ত করা হয় তার ফোন। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। একইসঙ্গে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘিরে আশপাশে জারি করা হয়েছে ১১৪ ধারা।

এদিকে, কেজরিওয়ালকে গ্রেপ্তারের পরেই তার বাসভবনের সামনে বিক্ষোভ করেন নেতাকর্মীরা।

বাজেয়াপ্ত করা হয় তার ফোন। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। একইসঙ্গে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘিরে আশপাশে জারি করা হয়েছে ১১৪ ধারা।

এদিকে, কেজরিওয়ালকে গ্রেপ্তারের পরেই তার বাসভবনের সামনে বিক্ষোভ করেন নেতাকর্মীরা।রাজধানী জুড়েই প্রতিবাদ শুরু করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

আনন্দবাজার জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ তাঁর বাড়িতে পৌঁছায় ইডি। ঘণ্টা দুয়েকের তল্লাশি অভিযান শেষে বাজেয়াপ্ত করা হয় তাঁর মোবাইল ফোন। রাত ৯টার দিকে কেজরীওয়ালকে গ্রেপ্তার করা হয়। মুখ্যমন্ত্রীর বাসভবনের আশেপাশের এলাকায় জারি করা হয়েছে ১১৪ ধারা। শুক্রবার পিএমএলএ আদালতে হাজির করানো হবে আপ প্রধানকে।

এ ব্যাপারে দিল্লির মন্ত্রী তথা আপ নেত্রী অতিশী জানিয়েছেন, কেজরীওয়ালই দিল্লির মুখ্যমন্ত্রী থাকবেন। তিনি জেলে বসে সরকার চালাবেন।

দেশের ইতিহাসে কেজরীওয়ালই প্রথম, যিনি মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন গ্রেপ্তার হলেন। এর আগে ঝাড়খণ্ডের সাবেক মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও গ্রেপ্তার করে ইডি। তবে গ্রেপ্তারের আগে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারের পরেই তাঁর বাসভবনের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন আপ কর্মী-সমর্থকেরা। গোটা রাজধানী জুড়েই প্রতিবাদ শুরু করেন তাঁরা।

সূত্র- আনন্দবাজার, এনডিটিভি।