বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে আগারগাঁও নির্বাচনে ভবনে কমিশনের ২৯তম সভায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশের বৈঠক শেষে ইসির অতিরিক্ত সচিব এই তথ্য জানান।
নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ৪৮১ উপজেলায় চেয়ারম্যান, সাধারণ ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে ষষ্ঠ উপজেলা পরিষদের এ সাধারণ নির্বাচন হবে। তারমধ্য প্রথম ধাপে ১৫২ উপজেলায় ভোট ৮ মে।
মনোনয়নপত্র জমার শেষ সময় ১৫ এপ্রিল, মনোনয়ন পত্র যাচাই-বাছাই ১৭ এপ্রিল, আপিল দায়ের ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, মনোনয়ন প্রত্যাহার ২২ এপ্রিল, প্রতীক বরাদ্ধ ২৩ এপ্রিল। এবং ভোটগ্রহণ ৮ মে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব।
এছাড়া, পরবর্তী ধাপের নির্বাচন গুলো ২৩ মে, ২৯ মে ও ৫ জুন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
ইসি এই অতিরিক্ত সচিব বলেন, দলীয় প্রতীকে পাশপাশি স্বতন্ত্র প্রার্থিতাও রয়েছে উপজেলা পরিষদের এ নির্বাচনে।
তিনি আরও বলেন, “সংশোধিত নির্বাচন পরিচালনা বিধি ও আচরণ বিধি অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হতে কোনো সমর্থন সূচক তালিকা দেওয়ার প্রয়োজন নেই; রঙিন পোস্টার ছাপাতে পারবেন প্রার্থীরা। প্রচারণার সময়ও পাচ্ছে বেশি; তবে জামানতের পরিমাণ বেড়েছে এবার।”

