ঢাকাThursday , 21 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পত্রিকায় প্রকাশিত সংবাদ দেখে পঙ্গু প্রতিবন্ধীর পাশে সমাজকল্যাণ মন্ত্রী

Link Copied!

চার শিশু পুত্র, পঙ্গু স্ত্রী নিয়ে অথৈ সাগরে শফিকুল’ এই শিরোনামে গত ১৩ ফেব্রুয়ারি দৈনিক সমকাল পত্রিকায় প্রকাশিত সংবাদটি সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনির দৃষ্টিগোচর হয়।
বৃহস্পতিবার (২১ মার্চ) মন্ত্রীর উপস্থিতিতে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে সালমা আক্তারের কৃত্রিম পা হস্তান্তরিত হয়। এ সময় মন্ত্রী সালমা বেগমের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
উল্লেখ্য, প্রকাশিত সংবাদ নজরে আসার পর মন্ত্রীর তাৎক্ষণিক নির্দেশনা মোতাবেক জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন খবরের সূত্র ধরে শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করে তার পঙ্গু স্ত্রী সালমা আক্তারের জন্য শারীরিক প্রতিবন্ধীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র (ইআরসিপিএইচ), সমাজসেবা অধিদপ্তর হতে একটি কৃত্রিম পা তৈরি করে সংযোজনের ব্যবস্থা করে। এছাড়া জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন হতে সালমা আক্তারকে এককালীন ১০ হাজার টাকা অনুদান হিসেবে প্রদান করা হয়েছে।
সালমা আক্তার নয়াপল্টনে রাস্তা পার হওয়ার সময় প্রাইভেট কারের ধাক্কায় তার পা ভেঙে যায়, যা পরবর্তীতে কেটে ফেলতে হয়। তার স্বামী শফিকুল ইসলাম ঢাকা শহরে রিকশা চালান। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়।