ঢাকাThursday , 21 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদযাত্রা: ৭ দিন আগে থেকে সড়কের নির্মাণকাজ বন্ধ থাকবে

Link Copied!

ঈদে যাতায়াতে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য দেশের সব সড়কে ৭ দিন আগে এবং ঈদের পরের ৩ দিন নির্মাণকাজ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (২১ মার্চ) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে ঈদুল ফিতর উপলক্ষে সড়কপথে সাধারণ যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানানো হয়।
সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, ‘যান চলাচল স্বাভাবিক রাখতে সকল সড়কে নির্মাণকাজ বন্ধ থাকবে। সড়ক থেকে নির্মাণ সামগ্রী সরিয়ে রাখতে হবে। ঈদের ৭ দিন আগে থেকে ঈদের পর ৩ দিন পর্যন্ত সড়কে নির্মাণকাজ বন্ধ থাকবে।’
সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী ও শ্রমিক পরিবহন নেতা শাহজাহান খান ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সূত্র : ইউএনবি