ঢাকাMonday , 23 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দল থেকে ছুটি নিলেন রাহুল

Link Copied!

Rahulআন্তর্জাতিক ডেস্ক : দল থেকে কয়েক সপ্তাহের ছুটি চেয়ে নিলেন কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধী। দলের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে ভবিষ্যতের কর্মসূচি নিয়ে ভাবনা চিন্তা করতেই ছুটি প্রার্থনা করেছেন তিনি।
কংগ্রেস নেতারা জানিয়েছেন, এপ্রিল মাসে দলীয় নেতাদের সঙ্গে একান্ত আলোচনার জন্য নিজেকে প্রস্তুত করতেই সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে কিছু সময় চেয়ে নিয়েছেন রাহুল।
মে মাসে লোকসভায় ভরাডুবির পর থেকে সারা দেশেই কংগ্রেসের সাফল্যের গ্রাফ নিম্নগামী। বস্তুত লোকসভা নির্বাচনের পর বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনে যেখানে যেখানে রাহুল গান্ধীর প্রচারাভিযান জোরদার হয়েছে সেখানেই কংগ্রেসের ভোট লক্ষ্যণীয়ভাবে কমেছে। এমনকি সাম্প্রতিক দিল্লি বিধানসভা নির্বাচনে একটি আসনও জোটেনি কংগ্রেসের কপালে।
কংগ্রেস নেতারা জানিয়েছেন,  অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির আসন্ন বৈঠকের আগে এই টালমাটালের সময় দলের পরবর্তি কর্মসূচি ও পদক্ষেপ কী হবে তা নিয়ে বিস্তারিত চিন্তাভাবনা করার ইচ্ছাতেই আপাতত ছুটিতে যেতে চাইছেন রাহুল। রাজনৈতিক মহলের জল্পনা নিজের রাজনৈতিক ক্যারিয়ার গুছিয়ে নিতে এবার আঁটঘাট বেঁধে নামতে চাইছেন তিনি।
কংগ্রেসের লাগাতার পতনের জন্য দলের একাংশের মধ্যে যতই ৪৪ বছরের যুবরাজের বিরুদ্ধে ক্ষোভ জন্ম নিক না কেন, এখনও কংগ্রেসের শীর্ষ নেতারা রাহুলের উপরই ভরসা রাখতে চাইছেন।