ঢাকাWednesday , 20 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মালিবাগে রেস্তোরাঁয় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

Link Copied!

রাজধানীর মালিবাগের একটি রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ৪ জন দগ্ধ হয়েছেন। বুধবার (২০ মার্চ) সন্ধ্যার দিকে এ অগ্নিদুর্ঘটনা ঘটে।
সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধরা হলেন- আব্দুল হান্নান (৪০), মো: সবুজ (২৪), মো: মারুফ (১৬) ও মো: জুলহাস (১৮)। তাদের মধ্যে আব্দুল হান্নান ছাড়া বাকিরা হোটেলটির কর্মচারী বলে জানা গেছে।
এর মধ্যে তিনজনকে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিট এবং একজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে তিনজন ঢাকা মেডিক্যালের বার্নে এসেছেন। তাদের ভর্তি নেয়া হয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তাদের তিনজনের হাত-মুখ ও পা দগ্ধ হয়েছে। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে দগ্ধ মারুফ জানায়, তারা ওই হোটেলের কর্মচারী। সন্ধ্যার দিকে কাজ করার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়।