ঢাকাMonday , 18 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁওয়ে ডাকাত সন্দেহে গণপিটুনি, ৪ যুবক নিহত

Link Copied!

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ডাকাত সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে চার যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
গুরুতর আহত আরও এক যুবককে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।
রবিবার (১৮ মার্চ) রাত ১০টা থেকে ১১টার মধ্যে কাঁচপুর ইউনিয়নের বাঘরি গ্রামের বিলে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-খ) শেখ বিল্লাল হোসেন জানান, রবিবার রাতে বাগরি গ্রামের বিলে একসঙ্গে ১০/১২ জন যুবককে একসঙ্গে দেখতে পেয়ে স্থানীয়রা গ্রামে এসে জানায়। এরপর মসজিদের মাইকে ডাকাত দলের উপস্থিতির কথা প্রচার করা হয়।
এসময় আরও তিন গ্রামের বাসিন্দারা বিলের সামনে জড়ো হয়ে যুবকদের ঘিরে ফেলে এবং গণপিটুনি দেওয়া শুরু করে। এতে ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরেকজন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

এদের মধ্যে নিহত ৩ জনের পরিচয় পাওয়া গেছে, ঢাকা মেডিকেল হাসপাতালে নিহত উপজেলার জামপুর ইউনিয়নের মুছারচর গ্রামের আমানুল্লাহর ছেলে জাকির (৪০), জেলার আড়াইহাজার উপজেলার জাঙ্গালিয়া গ্রামের সামসুল হকের ছেলে আব্দুর রহিম (৪৮), জালাকান্দি গ্রামের আব্দুল মজিদের ছেলে নবী হোসেন (৩৫)।
তার অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত রাতে সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের কাজরদি (কুন্দেরপাড়া) এলাকার মৃত শামসুল হক মাস্টারের বাড়িতে এবং একই গ্রামের ইসলাম মুন্সীর বাড়ির দুই পরিবারের সদস্যদেরকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে দুর্র্ধর্ষ ডাকাতি হয়েছে।

এ সময় প্রতিবাদ করলে ডাকাতরা ধারালো চাপাতি দিয়ে ইসলাম মুন্সীর হাতে, পায়ে ও মাথায় কুপিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করে। তিনি আরো জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।