ঢাকাMonday , 18 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রাইভেটকারে ৩২টি সোনার বার, আটক ২

Link Copied!

যশোরে গোয়েন্দা পুলিশ একটি প্রাইভেট কার আটক করে ৩২ পিস সোনার বারসহ দুজনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার সোনার মূল্য তিন কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।
সোমবার বিকেল ৩টার দিকে যশোর উপশহরের খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে আসা বেনাপোলগামী প্রাইভেটকার থামিয়ে সোনার বারগুলো উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, গোপনে সংবাদ পেয়ে তারা খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন।
এসময় প্রাইভেটকার থামিয়ে দুজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের স্বীকারোক্তিতে গাড়ির বিভিন্ন স্থানে কৌশলে লুকিয়ে রাখা সোনার বারগুলো উদ্ধার করা হয়। আটক দুজন হচ্ছেন শহিদুল্লাহ ও সুমন। তাদের বাড়ি শার্শা উপজেলায়।
তিনি আরও জানান, সোনার বারগুলো বিভিন্ন আকৃতির। মোট ওজন তিন কেজি ৩৫৬ গ্রাম। আনুমানিক মূল্য প্রায় তিন কোটি টাকা।